1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রমিক নিহত

  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৫৩৯ জন পঠিত
সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রমিক নিহত
সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রমিক নিহত

মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব শেখ (১৭) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে ও তার সাথে থাকা দুই আরোহী আহত হয়। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদরপুর-ফরিদপুর সড়কের উপজেলার সদর ইউনিয়নের শ্যামপুর তেলেরপাম্পের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সজিব কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলেম শেখের ছেলে।

জানা গেছে, উপজেলার আটরশি গ্রাম থেকে কাজ করে মোটরসাইকেলে ফেরার পথে শ্যামপুর তেলের পাম্প এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। স্থানীয়রা সজিবসহ ওই মটর সাইকেলে থাকা আরো দুই আরোহীকে গুরুত্বর আহত অবস্থায় সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকে চিকিৎসকরা ঢাকা মেডিক্যালে পাঠানোর পরামর্শ দেয়। ঢাকা নেয়ার পথে ভাঙ্গা এলাকায় পৌঁছালে গাড়িতেই তার মৃত্যু হয়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাম্বার বিহীন দুটি মটরসাইকেল থানায় আটক করা হয়েছে। এ ব্যাপরে থানায় মামলা এখনও হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION