1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নগরকান্দা’য় আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৭৩৯ জন পঠিত
নগরকান্দা'য় আ'লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নগরকান্দা'য় আ'লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দায় নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা উপজেলা পরিষদ চত্তরে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ। পরে এক আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ চৌধুরী মারুফ হোসেন বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন,

মাননীয় সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমটির সদস্য মো.শফি উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, জেলা পরিষদের সদস্য আন্জুমান আরা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, শহর যুবলীগের সাধারন সম্পাদক আজাদ হোসেন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও তার সহসযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার ধারাই সম্ভব হয়েছে পদ্মা সেতু করা। তাই শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাননীয় সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে ফরিদপুর- ২আসনের আওয়ামী লীগ এখন যেকোনো সময়ের শক্তিশালী।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION