1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে সাবেক ইউপি সদস্যর ওপর সন্ত্রাসী হামলা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৬৯০ জন পঠিত
মধুখালীতে সাবেক ইউপি সদস্যর ওপর সন্ত্রাসী হামলা
মধুখালীতে সাবেক ইউপি সদস্যর ওপর সন্ত্রাসী হামলা

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দেওয়ায় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সিরাজুল ইসলাম শের আলীর ওপর মাদক ব্যবসায়ীদের হামলা। মধুখালী থানায় অভিযোগ সুত্রে জানা গেছে ২২ জুন ২০২২খ্রিঃ বুধবার দুপুরে মোঃ সিরাজুল ইসলাম ওরফে শের আলী মধুখালী উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার মোঃ রুহুল আমিনের সাথে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া আদিবাসী পাড়ায় বয়স্কভাতার তালিকা করতে যান।

এরই ধারাবাহিকতায় অচিন্ত সরকার (৩০), পিতা- মৃত কার্তিক সরকার, সাং – লক্ষণদিয়া, থানা- মধুখালী, জেলা- ফরিদপুরের বাড়িতে অবস্থান কালে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ ইমরান ঢালী (২৭) মোঃ সিরাজুল ইসলামকে বিভিন্ন প্রকারc করতে থাকে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে মোঃ বিপুল ঢালী (৩৫), পিতাঃ মৃত- খালেক ঢালী ও মোঃ সোহাগ ঢালী (৩৫), পিতাঃমৃত-মোঃ আবু বক্কর ঢালীর নির্দেশে মোঃ ইমরান ঢালী (২৭), মোঃ ঈমান ঢালী (৩২) ও মোঃ ইউনুস ঢালী (৫৫)র হাতে থাকা ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মোঃ সিরাজুল ইসলাম ওরফে শের আলীকে এলোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখমসহ রক্তাক্ত জখম করে।

এসময় মোঃ সিরাজুল ইসলাম ওরফে শের আলী মাটিতে পড়ে গেলে মোঃ ইউনুস ঢালী তার প্যান্টের পকেট থেকে জোরপূর্বক মানিব্যাগ ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর ভাষ্যমতে মানিব্যাগে ১০ হাজার ৪শটাকা ছিলো। সিরাজুল ইসলামের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এসে ঠেকালে সন্ত্রসীগন বিভিন্ন প্রকার ভয়ভিতি ও খুন জখমের হুমকি প্রদান করে। পরবর্তীতে সিরাজুল ইসলামের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে মধুখালী উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান মামলা প্রক্রিয়াধীন। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION