1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ফরিদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৭৩৭ জন পঠিত
ফরিদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দায় তারিকুল শেখ (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরকান্দা থানার এস আই গোলাম কিবরিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তারিকুল শেখ উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া মধ্য পাড়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে। ঘটনাটি (২৭ মে) শুক্রবার রাত সাড়ে ১০ টায় ঘটে। নিহতের পরিবারের দাবি তারিকুল আত্মহত্যা করেছে। জানা যায়, নিহত তারিকুল শেখের সাথে গত ৭ মাস পূর্বে একই গ্রামের মিলন শেখের মেয়ে সুমী আক্তারের (১৯) পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের পর থেকেই তাদের দুজনের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে শুক্রবার রাতে তারিকুল বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরের আড়ের সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে নিহতের পরিবার। ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।শনিবার ফরিদপুরের নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে ও ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION