1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে জেলা পুলিশকে সোয়া দুই কোটি টাকার জমি দিলেন জমিদার পরিবার

  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৭৩৮ জন পঠিত

স্টাফ রির্পোটার :
পুলিশের আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে বেগবান করতে ফরিদপুরের হাবেলী গোপালপুরে অবস্থিত ২নং পুলিশ ফাঁড়ির জন্য ৩৪ জমির দানপত্র দলিল হস্তান্তর করেছে ঈশান গোপালপুরের জমিদার পরিবার। এ উপলক্ষে দলিল হস্তান্তর অনুষ্ঠানের ঈশান গোপালপুর গ্রামের খগেন্দ্র নাথ সরকারের পুত্র উত্তম সরকার, উজ্জ্বল সরকার ও উৎপল সরকারের পক্ষে তাদের মা লিপিকা সরকার জমির দলিল ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলীমুজ্জামানের হাতে তুলে দেন। জমিদাতারা রায় সাহেব ঈশান চন্দ্র সরকারের (জমিদার) পঞ্চম প্রজন্ম পৌপুত্র।
এসময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলি সুপার (ডিএসবি) মো. হেলালুদ্দিন ভুঞা, ২নং পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুনীল কুমার কর্মকার, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মানিক মজুমদার, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
দলিল বুঝে নেয়ার সময় ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতার পাশাপাশি জনগণেরও ভূমিকা রয়েছে। শহর ফরিদপুরের পরিসর বাড়ছে। শিগগির হয়তো ফরিদপুর সিটি কর্পোরেশন ও বিভাগ হবে। এজন্য পুলিশের তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পুলিশের সক্ষমতা বৃদ্ধিও বিষয়টিও মুখ্য হয়ে উঠেছে।
উল্লেখ্য, ওই জমির সরকার নির্ধারিত বাজার মূল্য দুই কোটি ১১১ লাখ ৪২ হাজার টাকা এবং স্থাপনার মূল্য ১৯ লাখ ৭৪ হাজার টাকা। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION