1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৭৫৯ জন পঠিত
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোার্টার : ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২৮ এপ্রিল) সকালে জেলার নগরকান্দা ও আলফাডাঙ্গা উপজেলায় পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফরিদপুরের নগরকান্দায় সম্মানী ভাতা আনতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর (৬৮) নিহত হয়েছেন।

নিহত বীরমুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রীরামপুট্টি গ্রামের মৃত নুরুল হক মাতুব্বরের ছেলে। অন্যদিকে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি (৫২) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সিদ্দিকুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, নগরকান্দা উপজেলা সদর শাখা সোনালী ব্যাংক থেকে সম্মানী ভাতা তুলতে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ী থেকে বের হন বীরমুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর।

তিনি একটি ভ্যানগাড়ী ভাড়া নিয়ে নগরকান্দা উপজেলা সদরের দিকে আসছিলেন। সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা বিশ্বরোডের নগরকান্দার কাইলার মোড়ে পৌঁছালে ভ্যানগাড়ীকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি মাইক্রোবাস। এতে গুরুত্বর আহত হন বীরমুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, ইফতার মাহফিলের বাজার শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘনায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান।

আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৮ টায় আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের শুকুরহাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি উপজেলার গোপালপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত্যু গণি খানের বড় ছেলে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানের বাজার করতে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে সভাপতি মোনায়েম খান ও শফি খান পাশ্ববর্তী কাশিয়ানী বাজারে যান। বাজার শেষে বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানের সার্টারের সাথে ধাক্কা লাগে। এতে শফিকুল ইসলাম শফি ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত মোনায়েম খানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক শফি খান স্ট্রোক করে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের সার্টারের সাথে আঘাত প্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION