ফরিদপুর প্রতিনিধি :
দীর্ঘ দিন ধরে জলাবদ্ধতায় থাকা ফরিদপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডভুক্ত টেপাখোলায় ইয়াসিন মঞ্জিল মসজিদ সড়ক ও আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় দূর্ভোগে ছিলো মানুষ।
খবর পেয়ে বুধবার সেখানে যান ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। এলাকার মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে তাৎক্ষনিক উদ্যোগ নেন। এসময় সড়কের পাশে পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হয়।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই ওই এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দূর্ভোগে ছিলেন তারা। মুসল্লিদের নামাজ আদায়ে মসজিদে যেতেও দূর্ভোগ পোহতে হতো।
তারা জানান, বুধবার বিএনপি নেতা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ওই এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেয়ায় জলাবদ্ধতা থেকে মুক্তি মিলেছে।
এসময় ওই বিএনপি নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার সব সময় গণমানুষের পাশে রয়েছে। আগামীতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বায়িত্ব নেয়ার পর পৌরসভা সকল ধরনের সমস্যামুক্ত হবে। #