1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাবীর পক্ষে কর্মসূচি পালনকারীরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বৃহস্পতিবার  দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে চরমাধবদিয়া  ও সর্বস্তরের জনগণের ব্যনারে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজনসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে ফরিদপুর সদর উপজেলা চরমাধবদিয়া   ইউনিয়নের লোকমান খা ডাঙ্গি গ্রামের বাসিন্দা ইউসুফ ফকিরকে  হত্যা করা হয়েছে। ঘটনার পর ৫ দিন পেরিয়ে গেলো আসামিরা ধরা ছোয়ার বাহিরে রয়েছে। উল্টো আসামিপক্ষ মামলা তুলে নেওয়ার জন্য পরিবারটিকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে দাবি করেন নিহতের স্বজনেরা।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলাপ্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION