1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

জয়বাংলায় সকল শহীদের রাষ্ট্রিয় স্বীকৃতি দাবী শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির

  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৮৬৯ জন পঠিত

নগরকান্দা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জয়বাংলা মোড়ে মুক্তিযুদ্ধে বৃহত্তর ফরিদপুর তথা দেশের সকল শহীদের রাষ্ট্রিয় স্বীকৃতির দাবী জানিয়েছে শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি, বৃহত্তর ফরিদপুর কমিটি। এসময় শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি, বৃহত্তর ফরিদপুর ও শহীদ পরিবারের উদ্যোগে শনিবার বিকালে আয়োজিত স্মরণ সভায় সংগঠনের নগরকান্দা উপজেলা শাখার আহ্বায়ক, ইউপি চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নিলুর সভাপতিত্বে বৃহত্তর ফরিদপুর কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচীব উৎপল সরকার সাগর, ফরিদপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মানিক মজুমদার, চর যশোহরদী ইউপি চেয়ারম্যান শাহেব ফকির, রাজবাড়ীর শহিদ পরিবারের পক্ষে এ্যাড. আব্দুর রাজ্জাক মোল্লা, মাদারীপুর শহীদ পরিবারের পক্ষে সুবোধ সাহা, গোপালগঞ্জ শহীদ পরিবারের পক্ষে রবিন কীর্ত্তনীয়া, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মুকসুদপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব শেখ প্রমূখ আলোচনায় অংশ নেন।


বৃহত্তর ফরিদপুর তথা সারাদেশের সকল শহীদের রাষ্ট্রিয় স্বীকৃতির দাবী জানিয়ে বক্তারা বলেন, যাদের আত্মত্যাগে মুক্ত হলো দেশ সেই সকল শহীদদের তালিকা অদ্যবদি করা হয়নি, তাই দ্রুত সকল শহীদের তালিকা তৈরির উদ্যোগ নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION