1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভুল চিকিসা : পাঁচ দিনেও জ্ঞান ফেরেনি নারীর – অভিযোগ স্বজনদের

  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৭৪৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের একটি ক্লিনিকে চিকিৎসকের ভুল চিকিৎসার (অপারেশন) কারণে এক নারীর পাঁচ দিনেও জ্ঞান ফেরেনি বলে দাবী করেছেন ওই রোগীর স্বজনরা। ওই নারী বর্তমানে (০৩ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ বিভাগে ভর্তি রয়েছে।
ওই নারীর পুত্র মো. শাহ আলম শেখ জানান, গত ২৫ ফেব্রুয়ারী তার মা লাকী বেগমের পড়ে গিয়ে পা ভেঙ্গে গেলে ওই দিনই ফরিদপুর শহরের দেশ ক্লিনিকে এনে ভর্তি করেন। পরদিন ২৬ ফেব্রুয়ারী রাত সাড়ে নয়টার দিকে ডা. অনাদী রঞ্জন মন্ডল অস্ত্রপচার করেন।
মো. শাহ আলম শেখের দাবী, অস্ত্রপচারের পর থেকে তার জ্ঞান না ফেরায় এবং অবস্থার অবনতি হওয়ায় পরদিন ২৭ ফেব্রুয়ারী সকালে তড়িঘড়ি করে ক্লিনিক থেকে রিলিজ করে ফরিদপুরের বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অদ্যবদি তার জ্ঞান ফেরেনি।
এদিকে ওই রোগীর অস্ত্রপচারকারী চিকিৎসক ডা. অনাদী রঞ্জন মন্ডল জানান, অস্ত্রপচার কালে ওই রোগীর শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অস্ত্রপচার করা হয়। রোগীর বর্তমান অবস্থার কারণ সম্পর্কে তিনি বলেন, ওই রোগী ব্রেইন ও হার্ট স্টোক করে থকতে পারে। তবে কেনো এমন হলো তা তিনি বলতে পারেননি। তবে পায়ের হাড়ভাঙ্গা অপারেশনের কারণে এমনটি হওয়ার সম্ভাবনা নেই বলে দাবী করেন তিনি।
দেশ ক্লিনিকে ব্যাবস্থাপনা পরিচালক আহামেদুল বারী বাবু জানান, রোগী অস্ত্রপচার করার পরেও ঠিক ছিলেন। তবে, অস্ত্রপচারের কিছু সময় পরে ওই রোগীর ভাইয়ের মৃত্যুর সংবাদ আসে, যা শোনার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন, এবং স্ট্রোক করেন বলে ধারণা করছি। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION