1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত 

  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৭৮৬ জন পঠিত
ফরিদপুরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত 
ফরিদপুরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার :ফরিদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্ব গাঁথা, “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধা ও নের্তৃবৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম।

২রা মার্চ ২০২২ দুপুর ১২টায় ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান পালিত হয়েছে। এ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন ফকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লাভলী ইয়াসমিন

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION