1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে আটক

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮৭ জন পঠিত
২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে আটক
২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে ২ বছরের সাজা প্রাপ্ত আসামী ০২ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।সুত্র জানায় জেলার কোতয়ালী থানাধীন খাসকান্দি গ্রাম এলাকায় মোঃ মোজাম্মেল হোসেন(৪৭) নামের চেক জালিয়াতী মামলার ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ০২ বছর ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে র‌্যাব জানতে পারে।

উক্ত সংবাদ অবহিত হওয়ার পর গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি শেখ ইসরাইল আমিন এর নেতৃত্বে ২৫/০২/২০২২ তারিখ ১৪.৫০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন খাসকান্দি গ্রাম এলাকা হতে সাজা প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ মোজাম্মেল হোসেন(৪৭) কে গ্রেফতার করে।

মোঃ মোজাম্মেল হোসেন কোতয়ালী থানার উলুকান্দা গ্রামের বাসিন্দা মৃত আলী মুন্সির পুত্র। উক্ত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION