1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ভাঙ্গায় পাটবীজ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৯৫ জন পঠিত
ভাঙ্গায় পাটবীজ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
ভাঙ্গায় পাটবীজ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

মোঃ সরোয়ার হোসেন : ফরিদপুরের ভাঙ্গায় পাট ও পাটবীজ চাষীদের মাঝে ৩ দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ডাঃ আবু ইউসুফ ষ্টেডিয়াম সেমিনার কক্ষে উপজেলা পরিষদ ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণাথীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান।

উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিল সহযোগিতায় অনুষ্ঠানে আগত পাটবীজ চাষীদের উৎপাদনের জন্য দক্ষতা উন্নয়ন,পরিচর্যা,কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় কৃষকদের মাঝে পাটবীজ সম্পর্কে চাষ পদ্বতি,কলাকৌল বিষয়ে পবিস্তারিত তুলে ধরেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল বিশ^াস ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সোহেলী আক্তার। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান বলেন, দেশেসকল ক্ষেত্রে অগ্রগতির পাশাপাশি পাটবীজ উৎপাদনেও এগিয়ে যাবে,সেই সাথে স্বয়ংসম্পূর্নতা অর্জন করবে দেশ।

এ সময় স্থানীয়ভাবে উৎপাদিত পাট বীজ কৃষকরা প্রদর্শণ করেন। কর্মশালায় আরও বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন,উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোল্লা আল মামৃুন,উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION