1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী ও তার সমর্থকদের উপর হামলার অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১০৫৯ জন পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ডোলকুন্দি গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লিটন মাতুব্বর ও তার সমর্থকদের উপর এবং তার বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় ওই প্রার্থীর বাড়িঘর ভাংচুর এবং তার ৩ সমর্থক উত্তর কালামৃধা গ্রামের শাহিন মাতুব্বর(২৫)এবং আশিকুর রহমান(১০),আজিজ খলিফা(৬০) আহত হয়। প্রতিপক্ষ প্রার্থী মুজিবুল হক মাষ্টার ও তার লোকজন এ হামলা চালিয়েছে(১০) বলে অভিযোগ করেন তারা । গতকাল সোমবার সকালে ও রাতে ২ দফা এ হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগে প্রকাশ। এ ঘটনায় ২ জনকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই ওই প্রার্থী ভাঙ্গা থানায় ১১ জনের নামে একটি অভিযোগ দাখিল করেছেন। চেয়ারম্যান প্রার্থী লিটন মাতুব্বর জানান,নির্বাচনী প্রচারের জন্য তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুজিবুল হক মাষ্টার পরিকল্পিতভাবে ২০/২৫ জন লোক নিয়ে সংঘবদ্ব হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাড়ি-ঘর ব্যাপক ভাংচুর করে। পরে তার সমর্থক আক্কেল আলী মাতুব্বর ও আজিজ খলিফা সহ কয়েকজনকে হামলা চালিয়ে আহত করে। আক্কেল আলী মাতুব্বর জানান, আমরা নীরিহ লোক। মুজিবুল হক মাষ্টার ও লোকজন সংঘবদ্ব হয়ে ইউপি পরিষদের সামনে আমার ফলের দোকানে হামলা চালিয়ে আমার ছেলেসহ কয়েকজনকে আহত করে তাকে ভোট না দিলে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে চলে যায়। এদিকে হামলার খবর পেয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সরে পড়ে। বিষয়টি নিয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুজিবুল হক মাষ্টারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION