1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১৩জনের মৃত্যু

  • Update Time : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১০৯৮ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (করোনা ডেডিকেটেড হাসপাতালে) ২৪ ঘন্টায় ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিল এবং ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা ডেডিকেটেড এই হাসপাতালে আরো ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিল এবং ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের এই পরিচালক আরো জানান, বর্তমানে ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৬১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৩জন, সুস্থ হয়েছে ৩৭ জন।
তিনি বলেন, দূর-দুরান্ত থেকে যে রোগী আসে তাদের শারীরিক অবস্থা ভাল থাকে না। যে কারনে মৃত্যুর হার তাদের মধ্যেই বেশি। আমরা আমাদের চিকিৎসক ও জনবল নিয়ে এই মহামারি সময়ে চেষ্টা করে যাচ্ছি সঠিক সেবা দেওয়ার ।
ফরিদপুরর সিভিল সার্জন ডা: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘটায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭২ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১৭২ জন।
তিনি জানান, নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৩৪.৯৫ শতাংশ । ফরিদপুর এ পর্যন্ত ১৯ হাজার ৪১৬জনের করোনা সনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৪ হাজার ৬৯৭ জন। সরকারী হিসাবে এ পর্যন্ত শুধু করোনায় ৪৫৩ জনোর মত্যু হয়েছে।
জেলায় মৃত্যুর হার ২.৩৩ এবং আক্রান্তের হার ২৫.৬৬ শতাংশ ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION