1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

করোনায় মারা গেলেন পৌর কাউন্সিলর

  • Update Time : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১১৮৮ জন পঠিত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) :

ফরিদপুরের মধুখালী পৌর সভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম জিন্না (৫৭) কোভিড-১৯ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে দ্বিতীয় ঢেউয়ে মধুখালীতে করোনায় আক্রান্ত মোট ৪জনের মৃত্যু হলো।
শনিবার (৩জুলাই) বিকাল সাড়ে তিনটায় ঢাকার ধানমন্ডির গ্রীন লাইভ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ৬নং ওয়ার্ড কমিশনার মো. জাহিদুল ইসলাম জিন্নার মৃত্যার বিষয়টি নিশ্চিত করেন।
প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন ও স্বজনরা জানায় মো. জাহিদুল ইমলাম জিন্না গত ৩জুন জ¦র ও কাশিতে আক্রন্ত হলে ৫জুন মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেয়। ৬জুন তার শরীরে করোনা পজেটিভ আসে। তাকে ১১জুন ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার অবস্থা মারাত্মক অবনতি হলে তাকে ২০জুন ঢাকার ধানমন্ডি গ্রীন লাইভ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি সেখানে ১৩দিন করোনার সাথে লড়ে আজ ৩জুলাই শনিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা হাসপাতালে মারা যায়।
উল্লেখ মধুখালীতে দ্বিতীয় ঢেউয়ে করোনা সনাক্ত বেড়ে যায়। উপজেলায় দ্বিতীয় ঢেউয়ে রোগী সনাক্তের হার শতকরা প্রায় ৪৪.৭০%। এ নিয়ে মধুখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪জনের মৃত্যু হলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION