1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর চিনিকলে ফটক সভা

  • Update Time : রবিবার, ৩০ মে, ২০২১
  • ১১৯৭ জন পঠিত

শাহজাহান হেরাল, মধুখালী:
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের প্রধান ফটকে আজ রোববার সকাল সাড়ে ৯ টায় শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাসের সভাপতিত্বে চিনিকলের সার্বিক বিষয় নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপপনা পরিচালক(এমডি) কৃষিবিদ গোলাম কবির। বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নরে সাধারন সম্পাদক কাজল বসু, সহ সাধারন সম্পাদক শাহিন মিয়া, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী মোল্যা, শ্রমিক নেতা সুভাষ রায়, মনিরুল ইসলাম ,উজ্জল শেখ, আমিরুল ইসলাম, কিবরিয়া হোসেন প্রমুখ।
সাধারন সম্পাদক কাজল বসু বলেন, যার যার অবস্থান তেকে স্ব-স্ব দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। কাজে কোন গাফিলতি করা যাবে না। মিলটিকে বাচিঁয়ে রাখতে সবাইকে কাজ করে যেতে হবে।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) কৃষিবিদ গোলাম কবির বলেন, ফরিদপুর চিনিকল একটি সম্ভবনাময় চিনিকল। আখের উৎপাদন বাড়িয়ে চিনিকলটি টিকিয়ে রাখতে হবে এবং খরচের পরিমান কমাতে হবে।
বক্তারা আগামী আখ মাড়াই মৌসুমে উৎপাদন অব্যাহত রেখে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া ফরিদপুর চিনিকলটি টিকিয়ে রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION