1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

পুলিশ হেফাজতে সালথা তান্ডবের আসামীর মৃত্যু

  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ১৪৬১ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের সালথায় তান্ডবের ঘটনায় পুলিশের করা মামলার আসামী আবুল হোসেন আলী (৪৫) নামে এক ব্যক্তি পুলিশ হেফাজতে মারা গেছেন।

নিহত আবুল হোসেন সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালীয়া গ্রামের মৃত ইমান উদ্দীন হাজীর ছেলে।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানান, সালথায় তান্ডবের ঘটনায় জড়িত থাকায় পুলিশের করা একটি মামলায় আবুল হোসেন আলীকে গত কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়। গত ২৮ এপ্রিল তাকে পুলিশ রিমান্ডে আনা হয়। শনিবার (১লা মে) দিবাগত শেষ রাতে তিনি সেহরি খেয়ে নামাজ পড়ে বাথরুম গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং বমি করেন। তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষনা করে।

তিনি বলেন এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশাকে প্রধান করে চার সদস্যর একটি তদন্ত টিম করা হয়েছে। তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION