1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

হাসিবুল হাসান লাভলুর মৃত্যুবার্ষিকীতে যা হলো …

  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ১১১২ জন পঠিত

মানিক দাস : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রামী শ্রমিক জননেতা, ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাসিবুল হাসান লাভলুর ১১ তম মৃত্যুবার্ষিকী রোববার পালন করা হয়। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত ও প্রতিকৃতিতে মাল্যদান এবং বিকেলে শহরের অম্বিকা ময়দানে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে হাসিবুল হাসান লাভলুর স্মরণসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, মরহুমের স্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, মনিরুল ইসলাম মিঠু, ইশতিয়াক আরিফ, শওকত আলী জাহিদ, মাইনুদ্দিন আহ্মেদ মানু ,মনিরুজ্জামান মনির, অনিমেষ রায় মনিরুজ্জামান মাসুদ, প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি মাসুদ প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা হাসিবুল হাসান লাভলুর রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে ব্যাপক আলোচনা করেন। তারা বলেন হাসিবুল হাসান লাভলু শুধু জনপ্রিয় নেতাই ছিলেন না। তিনি সত্যিকারে ভালো মানুষ ছিলেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান। তারা বলেন আওয়ামী লীগ বড়দল বড় সংগঠন। তাই আমাদের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝি থাকতেই পারে। তবে দলের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মোনাজাত পরিচালনা করেন মৌলানা আবুল কালাম আজাদ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION