1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত……

  • Update Time : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ১২৪৫ জন পঠিত




স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন ফরিদপুরের নব নির্বাচিত পৌরসভার মেয়র অমিতাভ বোস। শুক্রবার সকাল ৯টার দিকে প্রায় দুই হাজার নেতা কর্মী নিয়ে নব নির্বাচিত পৌরসভার মেয়র অমিতাভ বোস সড়ক পথে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যান। সেখানে তিনি সবাইকে নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে প্রথমে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে পরে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর মেয়রের নেতৃত্বে পৌরসভার সকল কাউন্সিলরা একে একে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।



শ্রদ্ধা নিবেদন শেষে সবাই মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ নওয়াব আলী। উক্ত দোয়ার অনুষ্ঠানে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করেন। এসময় মেয়রের সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি বিশিষ্ঠ সমাজ সেবক শামিম হক। ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক (ভোলা মাস্টার), বাংলাদেশ সাংবাদিক জোট ফরিদপুর শাখা ও ফরিদপুর প্রেস এ্যাসোসিয়েশনের সাংবাদিকবৃন্দসহ সকল পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগ এবং আওয়ামীলীগের অংগসংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মীবৃন্দ। মাজার চত্বরে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও দর্শন নিয়ে সংপ্তি আলোচনায়ও অংশ নেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION