1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

স্বাস্থ্যখাতে সুশাসন চ্যালেঞ্জ মোকাবিলায় টিআইবি’র মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৮৩৩ জন পঠিত
স্বাস্থ্যখাতে সুশাসন চ্যালেঞ্জ মোকাবিলায় টিআইবি’র মতবিনিময়
স্বাস্থ্যখাতে সুশাসন চ্যালেঞ্জ মোকাবিলায় টিআইবি’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে স্বাস্থ্যখাতে সুশাসন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর এ সভার আয়োজন করে। এতে প্রায় শতাধিক ব্যক্তিবর্গ অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমান।

মেডিকেল কর্মকর্তা নুসরাত ফারহান, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ঝর্ণা রাণী কুন্ডু, উপ সহকারি কমি্িুনিটি মেডিকেল কর্মকর্তা মাসুদুর রহমান, মিডওয়াইফ জান্নাত খাননম। স্বাস্থ্য উপ কমিটির সদস্য গোবিন্দ বাগচী, ফিরিদপুর টিআইবির সমন্বয়কারী গোলাম মোস্তফা। সভায় বক্তারা বলেন, সকল নাগরিকের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে আমাদের সকলকে সক্রিয় ভুমিকা পালন করতে হবে। আমরা যারা সমাজের ও সরকারের বিভিন্ন দায়িত্বে আছি তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করি তবেই সকলের মাঝে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করা সম্ভব হলে আমরা একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ পাবো।

সভায় অতিথির বক্তব্যে ফরিদপুর কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুর রহমান বলেন যে, এখানে যে, ২টি স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে, তা আমাদের জনগনের সেবা প্রদানের জন্যই আছে। এখানে যে, একজন মেডিকেল অফিসার বসেন সেটি অনেকেই জানেন না। তাছাড়া গ্রামের অধিকাংশ মানুষ গরীব ও অল্পশিক্ষিত, সুতরাং মানসম্পন্ন সেবা প্রদানের জন্য তিনি সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানান। তিনি এখানে সুপেয় পানির ব্যবস্থা করার জন্যও আশ্বাস দেন। আলোচনা সভা শেষে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে সকলের মাঝে একটি ধারণা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION