1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

হত্যা মামলায় জামিনে এসে বাঁদীকে হুমকির প্রতিবাদ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের মো, আলমগীর হোসেন মাতুব্বর হত্যা মামলার আসামিরা জামিনে এসে বাদী স্ত্রী বিলকিস বেগম ও তার স্বজনদের মামলা তুলে নিতে চাপ প্রয়োগ সহ একজনের উপরে হামলা এবং অন্যদের উপরে হামলার হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন এবং মানববন্ধন করেছে এলাকাবাসী।


বুধবার দুপুরে ছোট খারদিয়া গ্রামের নিহতের বাড়ির সামনের সড়কে মানববন্ধন করে বাদীপক্ষের লোকজনের নিরাপত্তা দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।
মানববন্ধনের আগে নিহতের পরিবারের বাড়ির উঠানে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তব্য দেন নিহতের চাচা মোঃ কাওসার মাতুব্বর। তিনি জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারকে সহযোগিতা করার অপরাধে কয়েকদিন আগেও আসামিরা তার উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে গুরু করেন।
নিহতের স্বজনরা জানান, আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা মামলা তুলে না নিলে ফের হামলা ও মারধরের হুমকি দিচ্ছে। ফলে নিহতের পরিবারের অনেকেই পালিয়ে পালিয়ে দিন কাটাচ্ছে।
উল্লেখ্য ২০২৩ সালের ১৩ই মে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সরোয়ার মাতুব্বর ও সানু মাতুব্বরের নেতৃত্বে ৬০-৭০ জন মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আলমগীর হোসেন মাতুব্বর কে নৃশংস ভাবে হত্যা করেন। ঘটনায় ১৫ই মে নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে আরো অন্তত ১০-১৫ জনকে অজ্ঞাত আাসামী করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION