1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-১, বাসে আগুন

  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮৩ জন পঠিত
বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-১, বাসে আগুন
বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-১, বাসে আগুন

নগরকান্দা সংবাদদাতা: ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের আরেক আরোহী আহত হয়েছে। আহতকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল আটটার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার কেশবনগর গ্রামের কলম সেখের ছেলে।

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, শুক্রবার সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।  এসময় মোটরসাইকেলে থাকা রবিউল ইসলাম নামের আরোহীর মৃত্যু হয়। এ সময় একলাছ উদ্দিন শেখ নামের মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ এনেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION