1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর-২, আ’লীগ মনোনীত প্রার্থী লাবু চৌধুরীর মনোনয়ন পত্র জমা

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪৪০ জন পঠিত
ফরিদপুর-২, আ'লীগ মনোনীত প্রার্থী লাবু চৌধুরীর মনোনয়ন পত্র জমা
ফরিদপুর-২, আ'লীগ মনোনীত প্রার্থী লাবু চৌধুরীর মনোনয়ন পত্র জমা

মনির মোল্যা, সালথা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দিয়েছেন বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে বিশাল মটর শোভাযাত্রাসহ নেতাকর্মীদের সাথে নিয়ে নগরকান্দার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবাহান মাষ্টার, সালথা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান, প্রবিন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য শফি উদ্দিন, কাজী বাবুলসহ হাজারো নেতাকর্মী মোটর শোভা যাত্রায় অংশ গ্রহন করেন।

মনোনয়ন পত্র জমাদান শেষে লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এই এলাকার উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করেছে। আমিও মায়ের মতো সকলের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি এই এলাকার জনগন কোন সন্ত্রাসী কে নয়, শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION