1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

অবৈধ খনন যন্ত্র বসিয়ে বালু উত্তোলন ইউএনওর গাড়ি দেখে ইউপি সদস্যের দৌড়

  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪৫৮ জন পঠিত
অবৈধ খনন যন্ত্র বসিয়ে বালু উত্তোলন ইউএনওর গাড়ি দেখে ইউপি সদস্যের দৌড়
অবৈধ খনন যন্ত্র বসিয়ে বালু উত্তোলন ইউএনওর গাড়ি দেখে ইউপি সদস্যের দৌড়

স্টাফ রিপোর্টার : বিলের ভেতরে অবৈধ খনন যন্ত্র বসিয়ে বালু উত্তোলন করছিলেন মো. ইব্রাহিম শরিফ নামে এক ইউপি সদস্য। বালু কাটার খবর পেয়ে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল সেখানে হাজির হয়। দূর থেকে ইউএনওর গাড়ি দেখে দৌড়ে পালিয়ে যান খননযন্ত্রের মালিক ওই ইউপি সদস্য। পরে বালু তোলার কাজে নিয়োজিত তিন শ্রমিক আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (০২ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামে এ ঘটনা ঘটে। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনুল হক। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে শশা বিলে অবৈধ খননযন্ত্র বসিয়ে বালু তুলে করে বিক্রি করে আসছিল স্থানীয় ৎইউপি সদস্য ইব্রাহিম শরিফ। সোমবার বিকেলে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের একটি দল হাজির হলে ওই ইউপি সদস্য দৌড়ে পালিয়ে যায়।

তবে খননকাজে নিয়োজিত তিন শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ্এনও) মো. মইনুল হক বলেন, বিল থেকে এক ইউপি সদস্য বালু তুলছেন। এ খবর পেয়ে আদালত পরিচালনা করা হয়। তবে আদালতের উপস্থিতি দেখে পালিয়ে যান ওই ইউপি সদস্য।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION