1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বোয়ালমারীতে যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৫ জন পঠিত
বোয়ালমারীতে যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
বোয়ালমারীতে যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে তুষার প্রামাণিক (৩২) নামে এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতদেহটি শনিবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তুষার প্রামাণিক উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা ফরিদ প্রামাণিকের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন। তিনি বিবাহিত এবং দুই মেয়ে ও এক ছেলের বাবা।

এলাকাবাসী ও পুলিশ জানায়, তুষার প্রমাণিক ১০ বছর আগে খালাতো বোন নিপা পারভীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তুষার প্রামাণিক স্ত্রীর সাথে দীর্ঘদিন বনিবনা ভালো যাচ্ছিলো না। শুক্রবার দিনভর স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিলো। সন্ধ্যায় তুষারের বাবা ফরিদ প্রামাণিক নিপাকে মামা শ্বশুর বাড়ি উপজেলার চতুল গ্রামে পাঠিয়ে দেন। শুক্রবার রাত ১০টার দিকে তুষারের মৃতদেহ উদ্ধার করে বোয়ালমারী থানার পুলিশ।

লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তুষারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার তুষারের মৃতদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION