1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও চায়না দুয়ারী ধ্বংস

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৫৬৩ জন পঠিত
নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও চায়না দুয়ারী ধ্বংস
নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও চায়না দুয়ারী ধ্বংস

নগরকান্দা সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে উপজেলার ফুলসুতি ইউনিয়নের রানপাশা খালে অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। এসময় কুমার নন থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে মোঃ রাজিব নামের এক বালু ব্যবসায়ীর ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লা হিল আবরার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হক বলেন, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারায় অভিযানটি পরিচালনা করে ৫০ হাজার টাকা মূল্যমানের চায়না দুয়ারী জাল জব্দের পর তা ধ্বংস করা হয় ও কুমার নদে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে মোঃ রাজিব নামের এক বালু ব্যবসায়ীর ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION