1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ফরিদপুরে জিপিএ-৫ পাওয়া ৫০১ জন কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৫৫০ জন পঠিত
ফরিদপুরে জিপিএ-৫ পাওয়া ৫০১ জন কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা
ফরিদপুরে জিপিএ-৫ পাওয়া ৫০১ জন কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জিলা স্কুলের জিপিএ-৫ পাওয়া ৫০১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে ফরিদপুর শহরে অবস্থিত জিলা স্কুলটির ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। স্কুলটির প্রধান শিক্ষক আফরুজা বানুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন- জিলা স্কুলের সাবেক শিক্ষক হাফিজুর রহমান, স্কুলটির দিবা শাখার শিফট ইনচার্জ প্রীতি লতা সরকার, প্রভাতী শাখার শিফট ইনচার্জ শচীন্দ্র নাথ ভৌমিক, দিবা শাখার সিনিয়র শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ফরিদপুর জিলা স্কুলের প্রভাতী শাখার সিনিয়র শিক্ষক আলী আতিকুর রহমান। জিলা স্কুল সূত্রে জানা যায়, স্কুলটি ২০২০ সালের ১৩৭ জন, ২০২১ সালের ১৬৫ জন ও ২০২২ সালের ১৯৯ জনসহ বিগত তিনবছরের সর্বমোট ৫০১ জন জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। একই সাথে স্কুলটি প্রাথমিক শাখার ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে প্রাথমিক বৃত্তির সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION