1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

আমি রাজনীতি করি জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য- এমপি নিক্সন চৌধুরী

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৪৩৯ জন পঠিত
আমি রাজনীতি করি জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য- এমপি নিক্সন চৌধুরী
আমি রাজনীতি করি জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য- এমপি নিক্সন চৌধুরী

সদরপুর সংবাদদাতা : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি রাজনীতি করি জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য। তিনি বলেন, ২০০৯ সালে ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাষনের জনগণ আমাকে না চিনে প্রথমবার ভোট দিয়ে এমপি বানিয়েছে তাদের উন্নয়নের জন্য। আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হয়ে রাস্তা-ঘাট, ব্রীজ, কালবার্ড দিয়ে সার্বিক উন্নয়ন করবো। রাস্তা-ব্রীজ-কালবার্ড দিয়েছি। আগামীতে ৪১টি রাস্তা পাকা করণের টেন্ডার হওয়ার পথে।

বাকি ৭০টি গ্রাম্য রাস্তা পাকা করণের কাজ প্রক্রীয়াধীণ রয়েছে। আপনাদের রাস্তাঘাট ব্রীজ কালবোর্ড করেছি। আগামীতে আমাদের নতুন প্রজন্ম যাতে লেখাপড়া করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে ও সুখ-শান্তিতে বসবাস করে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে পারে। সে চেষ্টা আপনাদের সাথে নিয়ে চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই উন্নয়ন করতে পারছি। আগামীতে যাতে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারে। তার নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবন্ধ হতে হবে।

তিনি গতকাল শুক্রবার সকাল ১১টায় সদরপুরের চরবিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর বাজার থেকে কোলচুড়ি ও চরচাঁদপুর বাজার থেকে মৌলবীরচর প্রায় ৩কোটি৩ লক্ষ টাকা ব্যায়ে জোড়া রাস্তার পাকাকরণের ফলক উন্মোচন করণের কালে এক মত বিনিময় সভায় এ কথা বলেন। চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউছার। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নিক্সন সমর্থিত নেতাকর্মিরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION