1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

সাজেদা চৌধুরীর বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • Update Time : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৬২০ জন পঠিত
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) :
বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর হামিদ মঞ্জিল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 রবিবার সন্ধ্যায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন সংসদ উপনেতার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
 ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার, সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ শেখ সাদীক, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়াসহ সালথা-নগরকান্দা উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে সমগ্র মুশলিম উম্মাহের জন্য বিশেষ দোয়া করা হয়।
এসময় লাবু চৌধুরী তার বক্তব্যে বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি তার সারাটি জীবন আপনাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন। আমিও আজীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে চাই। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। এলাকায় শান্তি বজায় রাখতে সংঘর্ষ পরিহার করুন।
প্রধান অতিথির বক্তব্যে আলিমুজ্জামান বলেন, সালথার চলমান সংঘর্ষ নিরসনের লক্ষ্য সকল নেতাকর্মী কাজ করবেন। কোন এলাকায় ফের কোন সংঘর্ষ ভাংচুর লুটপাট হলে কোন নেতা ছাড় পাবেন। তাই সংঘর্ষ পরিহার করুন। সবাই মিলেমিশে এলাকায় বসবাস করুন। সংঘর্ষ কখনো শান্তি এনে দিতে পারে না।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION