1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

৭০০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৬৪৯ জন পঠিত
৭০০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
৭০০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ৭০০ পিচ ইয়াবাসহ মনোয়ার হোসেন মনা শেখ (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৩ জুন) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার মনা শেখ জেলা সদরের বোকাইল গেরদা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ফরিদপুর সদরের গোয়ালচামট এলাকার একটি ইটের ভাটার পাশে অভিযান চালায়। এসময় ৭০০ পিচ ইয়াবাসহ মনোয়ার হোসেন মনা শেখকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় ফরিদপুরের কোতয়ালী থানায় এসআই সোহেল রানা বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION