1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

২২০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৫ জন পঠিত
২২০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২২০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২২০০ পিচ ইয়াবাসহ মামুন কাজী (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার কোর্টপাড় এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন কাজী একই উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের আবু কাজীর ছেলে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, মামুন কাজী একজন কুখ্যাত মাদক ব্যাবসায়ী।

সে দীর্ঘদিন যাবত ফরিদপুরের ভাঙ্গা কোর্টপাড় এলাকায় ভাড়া বাসায় থেকে ওই এলাকায় একটি মাদক ব্যাবসায়ের সিন্ডিকেট গড়ে তুলেছিল। সে কক্সবাজার থেকে ইয়াবা বিভিন্ন কৌশলে এনে এ এলাকার খুঁচরা ব্যাবসায়ীদের নিকট সরবরাহ করতো। তিনি জানান, প্রায়শই তার সিন্ডিকেটের ইয়াবা ব্যাবসায়ীরা বিমানে কক্সবাজারে যাতায়াত করতো। এছাড়া বিশেষ কায়দায় প্যাকিং করা ইয়াবা গিলে পেটে করে নিয়ে আসতো। পরে ভাঙ্গায় মামুন কাজীর ভাড়া বাসায় এসে তারা পেট থেকে ইয়াবা বের করে বিক্রি করতো। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই উপ-পরিচালক।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION