1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩ দফা দাবিতে ভাঙ্গায় শ্রমিক ফেডারেশনের অবস্থান

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪৬৬ জন পঠিত
১৩ দফা দাবিতে ভাঙ্গায় শ্রমিক ফেডারেশনের অবস্থান
১৩ দফা দাবিতে ভাঙ্গায় শ্রমিক ফেডারেশনের অবস্থান

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় ১৩ দফা দাবিতে বাংলাদেশ কৃষি শ্রমিক ফেডারেশনের শ্রমিকরা অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহ¯পতিবার সকালে উপজেলার ধান গবেষনা ইনস্টিটিউট কার্যালয়ের সামনের সড়কে শ্রমিক সমিতি ভাঙ্গা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী প্রতীকী অনশন, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছন। এসময় তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধান গবেষনা ইনস্টিটিউট কার্যালয়ের সামনে পূনরায় একত্রিত হয়ে তাদের দাবী সমূহ তুলে ধরেন।

এসময় তারা বলেন বিএডিসি গবেষণা সহ সকল প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের নিয়মিত করন,নিয়মিত শ্রমিকদের মজুরি দৈনিক ১হাজার টাকা এবং অনিয়মিত শ্রমিকদের ৯শ ৫০ টাকা বৃদ্ধি করন,বৈশাখী ভাতা প্রদান,নিয়োগ অবসানের ৩০ দিনের পরিবর্তে ৬০ দিন হারে মজুরি প্রদান ও শ্রমিকদের আবাসন ব্যবস্থা করা সহ ১৩ টি দাবী বাস্তবায়নের জন্য দীর্ঘদিন যাবত আন্দোলন চালিয়ে আসছেন। তারা বলেন আমাদের ১৩ টি দাবী যার সবাই যৌক্তিক দাবী। আমরা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। দ্রব্যমূল্যের বাজারে আমাদের সামান্য চাওয়া যেন সরকার মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে।

আমরা অসহায় শ্রমিকদের কথা বিবেচনা করে সামান্য দাবীসমুহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্যী বিষয়টির প্রতি দৃষ্টি দিবেন এমনটাই প্রত্যাশা। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি আঃ আলী,সাধারণ সম্পাদক আতিকুর রহমান,মোঃ শাহাবুদ্দিন,বুলু শেখ,রোকেয়া বেগম। উপস্থিত ছিলেন সংগঠনের আল আমিন,মুক্তার ব্যাপারী,আঃ ূওয়াদুদ,খোরশেদা বেগম,চঞ্চল বিশ^াস,মহিবুল্লাহ,আনোয়ারুল ইসলাম,শহিদুল শিকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION