1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

হরতাল সমর্থনে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ

  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৯৪ জন পঠিত
হরতাল সমর্থনে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ
হরতাল সমর্থনে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন আয়োজন ও ঘোষিত তপসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচীর দ্বিতীয় দিনে সোমবার সকালে ফরিদপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়। সকাল সাতটাযর দিকে শহরের টেপাখোলা লেকপার এলাকায়র সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুর সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব নাজমুল আলম চৌধুরীর নেতৃত্বে শহরের টেপাখোলা লেকপাড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে এলাকার সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে টেপাখোলা লেকপাড় এলাকায় সংক্ষিপ্ত পথ সভার অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন, এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না। আন্দোলনের মাধ্যমেই আমাদের ভোটের অধিকার আদায় করতে হবে।

বক্তারা চলমান আন্দোলনকে সফল করার লক্ষ্যে নেতাকর্মী সহ সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানান এ সময় জেলা ছাত্রদলের সহ সভাপতি রফিকুল ইসলাম, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি আরমান হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION