1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ চারজন কারাগারে

  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৭৫০ জন পঠিত
হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ চারজন কারাগারে
হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ চারজন কারাগারে

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন ও সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহতের মামলায় রুপাপাত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ চারজনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার (২০ জুন) বিকালে আসামি পক্ষের আইনজীবী শফিকুল ইসলাম উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেন। আসামি পক্ষের আইনজীবী উজ্জ্বল বলেন, মহামান্য হাইকোর্ট থেকে চেয়ারম্যান মিজানুর রহমানসহ অন্যরা ৫ সপ্তাহের জন্য জামিনে ছিলেন।

পরে আজ সোমবার সকাল ১১ টার দিকে জেলা ও দায়রা জর্জ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের চার জনের জামিন নামঞ্জুর করে ফরিদপুর জেলা ও দায়রা জর্জ আলী আকবর শেখ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে প্রেরণকৃত অন্য আসামিরা হলেন, মুরাদ মোল্যা, সানোয়ার মোল্যা ও সাদি নামে এক ব্যক্তি। এসময় একই মামলায় চার্জশিট দাখিল না পর্যন্ত মিলু মোল্যা ও মারুফ মিয়া নামের অপর দুইজনকে জামিন দেওয়া হয়।

প্রসঙ্গ, এ বছরের ২৭ এপ্রিল রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন ও সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়। এ সময় আহত হয় কমপক্ষে ১৫ জন। নিহত নান্নু ফকির সালথা উপজেলার যদুনন্দী গ্রামের বাসিন্দা। নিহতের ঘটনায় পরে রুপাপাত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ বেশ কিছু লোককে জড়িয়ে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION