1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সালথা উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন জমা

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৪৫৯ জন পঠিত
সালথা উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন জমা
সালথা উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন জমা

মনির মোল্যা, সালথা : দ্বিতীয় ধাপে ফরিদপুর জেলার সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় সালথা উপজেলা নির্বাচন অফিসার মো. ইমরানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ ওয়াদুদ মাতুব্বর ও মোঃ ওয়াহিদুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আছাদ মাতুব্বর, শওকত হোসেন মুকুল, মোঃ বাদল হোসেন, আমিন খন্দকার, মোঃ ওয়াজেদ শেখ ও মোঃ মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪জন। এরা হলেন- ফারজানা ইয়াসমিন, মোছাঃ মোরশেদা খানম, মোছাঃ শিরি বেগম ও সোহেলী বেগম।

প্রথম বারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের মনোনয়নপত্র জমা দিতে হয় অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে। এতে করে কোন প্রার্থী তাঁদের কর্মী–সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পাইনি। রবিবার ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION