1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সালথায় ৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১০৪৩ জন পঠিত
সালথায় ৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
সালথায় ৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় মো. মুরসালিন নামে ৯ বছর বসয়ী এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি বসতঘরের ভেতর রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে তাঁর মৃত্যু হয়। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নওয়াপাড়া গ্রামের কৃষক মো. চাঁন মিয়ার ছেলে। দুই ভাইয়ের মধ্যে মুরসালিন বড়।

সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।নিহতের প্রতিবেশী মো. গিয়াস উদ্দীন জানান, শুক্রবার সন্ধ্যার আগে মুরসালিনকে বাড়িতে একা রেখে তার মা পাশের একটি দোকান বিস্কুট কিনতে যায়। দোকান থেকে মাত্র ১৫ মিনিট বাড়িতে ফিরে ঘরের দরজা আটকানো দেখেন তার মা। এ সময় ঘরের ভেতরে গিয়ে দেখা যায়, লায়লনের রশি গলায় পেচানো অবস্থায় সাথে দরজার চৌকাঠের ঝুলছে মুরসালিন।

পরে দ্রুত তাকে নামিয়ে স্থানীয় কাগদী বাজারে ডাক্তারের কাছে নিলে মৃত ঘোষনা করেন।পরিবারের ধারনা, ঘরের মধ্যে রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে মুরসালিন মারা যায়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION