1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সালথায় মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৭১৫ জন পঠিত
সালথায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সালথায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় ট্রাক ও মোটরসাইকেল দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলেছে খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মোঃ নজরুল মাতুব্বর (৪৫)। সে উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দী এলাকার মৃত মোজাহের মাতুব্বরের পুত্র। শুক্রবার (১৭ নভেম্বর) সকল গট্টি ইউনিয়নের দরগাহগট্টি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নজরুলের স্ত্রী, দুই পুত্র ও চার কন্যা সন্তান রয়েছে।

জানা যায়, প্রতিদিনের মত শুক্রবার সকালে সালথা বাজারে দুধ বিক্রি করে নজরুল মাতুব্বর একা নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় দরগাহ গট্টি এলাকায় পৌছলে ফরিদপুর থেকে আসা একটি খালি ট্রাকের (কুষ্টিয়া-ট ১১-১১২৬) সাথে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল সহ নজরুল মাটিতে পরে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনাস্থল থেক ঘাতক ট্রাকটি পালিয়ে গিয়ে আগুলদিয়া এলাকায় ফেলে চালক পালিয়ে যায়।

খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি থানায় নিয়ে আসে। নজরুল ইসলামের মরদেহ বাড়িতে পৌছলে স্বজনের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাসাস্থলে গিয়ে লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION