1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সালথায় মানবপাচার মামলায় নারী গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৪৩৬ জন পঠিত
সালথায় মানবপাচার মামলায় নারী গ্রেপ্তার
সালথায় মানবপাচার মামলায় নারী গ্রেপ্তার

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় মানবপাচারের মামলায় নাসিমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৪ মে) সকালে ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক। এর আগে শুক্রবার (০৩ মে) সকালে ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর থেকে গ্রেপ্তার করে দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয় ওই নারীকে।

গ্রেপ্তার হওয়া ওই নারী সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মকুল ঠাকুরের স্ত্রী। সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক বলেন, রামকান্তপুর এলাকার এক যুবককে ইটালিতে নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনায় একটি মানবপাচারের মামলা দায়ের করা হয়। সে মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নারীকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION