1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সালথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৪৬৬ জন পঠিত
সালথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
সালথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার : দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ ওয়হিদুজ্জামান। ফরিদপুর জেলার সালথা ও নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবীর বেসরকারিভাবে ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। ০৩ মে (শুক্রবার) এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, আসন্ন ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলাটির বর্তমান চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান মনোনয়ন দাখিল করেন। ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ওয়াদুদ মাতুব্বরের মনোনয়ন পত্রটি বাতিল হয়ে যায়। ফরিদপিরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. ইয়াছিন কবীর বলেন, ‘নিজ পরিবারের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান থাকার কারণে ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সালথা-নগরকান্দা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইয়াছিন কবীর আরও জানান, ‘নির্বাচনের বিধিমালা অনুসারে আমরা সালথায় দুইজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র পাই। প্রাথমিক বাছাইয়ে পরিবারের সদস্যদের নামে ঠিকাদারি লাইসেন্স থাকায় ওয়াদুদ মাতুব্বর মনোনয়ন বাতিল করা হয়। এরপর ওয়াদুদ মাতুব্বর জেলা প্রশাসক (ডিসি) বরাবর আপিল করেন মনোনয়ন ফিরে পেতে। কিন্তু, জেলা প্রশাসক তাঁর মনোনয়ন ফেরও বাতিল ঘোষণা করেন।

তাই নিয়মানুযায়ী আর কোন প্রার্থী না থাকায় মোঃ ওয়াহিদুজ্জামানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মো. শওকত হোসেন (মুকুল), আমিন খন্দকার, মো. আছাদ মাতুব্বর, মো. ওয়াজেদ সেক, মো. বাদল হোসেন ও মো. মোশারফ হোসেন। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদ দাখিল করা ৪ জন প্রার্থী – মোছা. মোরশেদা খানম, ফারজানা ইয়াসমিন, মোছা. শিরি বেগম ও সোহেলী বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২১ মে সালথা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION