1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালথায় চার মাস ধরে ভিজিডির চাল পাচ্ছে না খুশিলা বেগম

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৬৯৩ জন পঠিত
সালথায় চার মাস ধরে ভিজিডির চাল পাচ্ছে না খুশিলা বেগম
সালথায় চার মাস ধরে ভিজিডির চাল পাচ্ছে না খুশিলা বেগম

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের দেওয়ালীকান্দা গ্রামের কৃষক মিলন মোল্লার স্ত্রী খুশিলা বেগমের (৪১) নামে চার মাস আগে ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হলেও, এ পর্যন্ত চাল পায়নি উপকারভোগী। তার নামে বরাদ্দকৃত চাল প্রতিমাসে কে বা কারা উত্তোলন করে নিয়ে যাচ্ছেন, তা বলতে পারছেন না ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য।

ঘটনার সত্যতা স্বীকার করে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, খুশিদা বেগমের নামে বরাদ্দকৃত ভিজিডি চাল বোরকা পড়ে এসে কে বা কারা উত্তোলন করে নিয়ে যায়, তা কিভাবে বলবো। কে উত্তোলন করে নিচ্ছেন, তার সন্ধান মিললে উক্ত চাল দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। চেয়ারম্যানের সঙ্গে তাল মিলিয়ে একই কথা বলেন ৪নং ওয়ার্ডের মেম্বার দিদার ফকির এবং সংরক্ষিত মহিলা আসনের মেম্বার সেলিনা বেগম। খুশিলা বেগম বলেন, আমাদের চেয়ারম্যান শাহিনের কাছের লোক দেওয়ালীকান্দা গ্রামের ওবায়দুর মোল্লার ছেলে নাজমুল মোল্লা আমার ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়েছিল।

কিন্তু সে জানায়, আমার নামে কার্ড বরাদ্দ হয়নি। আমি গোপনে খোঁজ নিয়ে জানতে পারি, আমার নামে কার্ড হয়েছে। তবে চেয়ারম্যান মেম্বারদের কাছে বারবার গিয়েও, এ পর্যন্ত আমি চাল পাইনি। আমার নামে বরাদ্দকৃত চাল চাইলে, চেয়ারম্যান আমার কার্ড বাতিল করার হুমকি দেয়। সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) সালাউদ্দিন আইয়ুবী বলেন, ভুক্তভোগী মহিলা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION