1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সালথায় গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৪৬০ জন পঠিত
সালথায় গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
সালথায় গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় ১২ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দ হওয়া ১২ কেজি গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই তিন মাদক কারবারি হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া এলাকার মৃত সৈয়দ আলী মুন্সীর ছেলে মতিউর রহমান মুন্সী (৪৫) ও আশিক মুন্সী (৩০) এবং একই উপজেলার হাজারীবাগ এলাকার গফুর মোল্যার ছেলে আজগর আলী মোল্যা (৩০)।

গ্রেপ্তার হওয়া ওই তিন মাদক কারবারিকে রবিবার (১২ মে) দুপুর ২ টার দিকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (১১ মে) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কেশারদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মোহাম্মদ আব্দুল মতিন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ওই তিন মাদক কারবারি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক ক্রয় করে দীর্ঘদিন যাবৎ সালথায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION