1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথা’য় অভিমান করে শিশু ছাত্রীর আত্মহত্যা 

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৪৩১ জন পঠিত
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) :
ফরিদপুরের সালথায় মায়ের ওপর অভিমান করে বাবার মাফলার গলায় পেচিয়ে শাহেলা আক্তার (৯) নামে এক শিশু ছাত্রী আত্মহত্যা করেছে। বরিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহেলা জয়কাইল গ্রামের কৃষক মো. বিল্লাল মোল্যার এক মাত্র মেয়ে। সে জয়কাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত ওই ছাত্রীর পরিবার ও স্থানীয়রা জানান, বরিবার বিকাল ৫ টার দিকে শাহেলাকে তার মা সেলিনা বেগম ৫ টাকা হাতে দিয়ে দোকান থেকে একটি সুতার কাঠিম কিনে আনতে বলে। কিন্তু শাহেলা সুতার বদলে একটি খাবার (বিস্কুট) কিনে আনে। বিষয়টি নিয়ে সেলিনা তার মেয়েকে রাগারাগি করে। এতে ক্ষিপ্ত হয়ে শাহেলা ঘরের ভিতরে গিয়ে আড়ার সঙ্গে বাবার মাফলার গলায় পেচিয়ে ঝুলে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে আড়া থেকে নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত্যু ঘোষনা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানা একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION