1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৫৭১ জন পঠিত
সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন
সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে নির্মাণাধীন তিনটি দোকান ভেঙে দেওয়া হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন – উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন।

এ সময় সালথা ভূমি অফিসের সার্ভেয়ার খলিলুর রহমান, থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল কুমার বিশ্বাস সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদত হোসেন বলেন, মাঝারদিয়া বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করায় ওই বাজারের তিনটি দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পুনরায় যাতে দোকান নির্মাণ না করে সেজন্য দোকান নির্মাণকারীদের সর্তক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION