1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সাইবার ক্রাইম সচেতনতায় শিক্ষার্থীদের যা জানালো পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৫৬১ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে স্কুল ছাত্রীদের মধ্যে সাইবার ক্রাইম সচেতনতা ও প্রতিরোধে এক কর্মশালার আয়োজন করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
স্কুলটির প্রধান শিক্ষক চন্দ্র শিখরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে সুমন রঞ্জন সরকার বলেন, “প্রযুক্তি অনেক অগ্রসর হয়েছে। ফেসবুক, টুইটার সহ সোশ্যাল মিডিয়া ব্যবহারে একদিকে আমাদের উপকার হচ্ছে অন্যদিকে কুফলও বয়ে আনছে। সাইবার অপরাধ প্রতিদিনই আশঙ্কা জনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাইতো এ ব্যাপারে আমাদের সচেতনতার সাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাইবার অপরাধের শিকার হয়ে অনেক মেধাবী শিক্ষার্থী অকালে ঝরে যাচ্ছে। ঝরে যাওয়া নয় আমাদের উচিত হবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এছাড়া ফেসবুক সহ সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড বাবা-মা ছাড়া কাউকে শেয়ার করা যাবে না। কারণ যে কেউ যেকোনো সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড নিয়ে বড় ধরনের ক্ষতি করতে পারে।
তিনি আরো বলেন, সাইবার অপরাধ হচ্ছে সেসব অপরাধ ;যেসব অপরাধ মোবাইল, ল্যাপটপসহ সকল ইলেকট্রনিক ডিভাইস দিয়ে করা হয়ে থাকে। তাই এসব ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারের অধিকতর সচেতন হওয়ার অনুরোধ জানান।
এ সময় ফরিদপুরের সিনিয়র সাংবাদিক পান্না বালা, হারুন-অর-রশীদ, পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) রাহুল অনিক, জুলহাস মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
সাইবার ক্রাইম প্রতিরোধ সচেতনতা মূলক এ কর্মশালায় স্কুলটির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION