1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সাংবাদিকের উপর হামলার দায়ে মেয়রের ভাই আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৭২৯ জন পঠিত
সাংবাদিকের উপর হামলার দায়ে মেয়রের ভাই আটক
সাংবাদিকের উপর হামলার দায়ে মেয়রের ভাই আটক

সবুজ দাস : ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় মূল আসামী পৌর মেয়রের ভাই জাপান মোল্লা (৪৫) কে আটক করেছে র‌্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব ফোর্সেস সদর দপ্তর এর একটি বিশেষ আভিযানিক দল এবং র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে তাকে গ্রেফতার করে। আসামী জাপান মোল্লা আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের মৃতঃ মাজেদ মোল্লার পুত্র এবং আলফাডাঙ্গা পৌর মেয়রের ভাই বলে জানা গেছে। আটককৃত আসামীর বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মামলা নং ০৩ তারিখ ০২/০৮ ২০২২ ধারা ১৪৩/৩৪১/৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬ মূলে মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, আলফাডাঙ্গার রাজধানী পরিবহনের কাউন্টার থেকে রমিজ নামের এক যুবক টিকেট কেটে বাসে ওঠেন। বাস ছাড়ার আগ মূহুর্তে ‘ক্যাশ কাউন্টার’ থেকে রমিজ টিকিটের টাকা দেননি জানিয়ে বাস থেকে নেমে যেতে বাধ্য করা হয়। এসময় রমিজ মুজাহিদের সহযোগীতা চাইলে মুজাহিদও বাস থেকে নেমে কাউন্টারের কর্মীদের সাথে কথা বলেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এসময় কাউন্টারের ম্যানেজার জাপান মোল্লা ও তার ৫/৬ জন সহযোগী লোহার রড, স্ট্যাম্প, দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায় তাদের উপর। এতে মুজাহিদুল ইসলাম নাঈম গুরুত্বর জখম হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়। মুজাহিদ আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION