1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সশ্রস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বোয়ালমারীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৬৬১ জন পঠিত
সশ্রস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বোয়ালমারীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সশ্রস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বোয়ালমারীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বোয়ালমারী সংবাদদাতা : ২১ নভেম্বর সশ্রস্ত্র দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ নভেম্বর সকালে অডিটোরিয়াম মাল্টিপারপাস হল রুমের সামনে থেকে বিশাল এক র‍্যালী বের হয়ে পৌরশহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করা হয়েছে।

বোয়ালমারী উপজেলার সশ্রস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত ঐক্য পরিষদের আয়োজনে অডিটোরিয়াম মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভায় অবসরপ্রাপ্ত অনারারি ক্যাপ্টেন শরীফ মো. গোলজার হোসেন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা সশ্রস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ঐক্য পরিষদের আহবায়ক মোল্যা মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক মো. রবিউল ইসলাম, আলী রেজা, মো. হাবিবুর রহমান, মো. মিজানুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. চুন্নু বিশ্বাস, এনামুল হক, মো. আমির হোসেন, ওসমান ফকির প্রমুখ।

এ দিবসটিতে বোয়ালমারীতে সশ্রস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত ঐক্য পরিষদের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বোয়ালমারী উপজেলার সশ্রস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ঐক্য পরিষদের আহবায়ক মোল্যা মনিরুজ্জামান ও মো. রবিউল ইসলামসহ তিনজন যুগ্ম আহবায়ক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য ১৩ জন, এবং সদস্য সচিব পদে ৯ জনকে করে কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION