1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সরবৎ বিতরণকালে টিউবয়েল প্রতীকে জেলা ছাত্রলীগের প্রচারণা

  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪৪৭ জন পঠিত
সরবৎ বিতরণকালে টিউবয়েল প্রতীকে জেলা ছাত্রলীগের ভোটের প্রচারণা
সরবৎ বিতরণকালে টিউবয়েল প্রতীকে জেলা ছাত্রলীগের ভোটের প্রচারণা

স্টাফ রিপোর্টার : তাপদাহে ক্লান্ত পথচারী ও সাধারণ মানুষের মাঝে সরবৎ, টুপি ও গামছা বিতরণের সময় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়া এক প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছে জেলা ছাত্রলীগ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের আলীপুর মোড়ে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করে জেলা ছাত্রলীগ। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ ওরফে রিয়ান উপস্থিত ছিলেন। ওই ছাত্রলীগ নেতার নাম মো. আশিকুর রহমান ওরফে বিপ্লব। তিনি ২০১৭ সালের ৩ এপ্রিল ঘোষিত জেলা ছাত্রলীগের তিন নম্বর সহ-সভাপতি ছিলেন।

২০২১ সালের ১০ এপ্রিল ফরিদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি হন। তবে সদর উপজেলা কমিটি সম্প্রতি বিলুপ্ত করা হয়েছে। তাপদাহে ক্লান্ত পথচারী ও সাধারণ মানুষের মাঝে সরবৎ, টুপি ও গামছা বিতরণের সময় মাইকে বার বার এ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতাকারী মো. আশিকুর রহমান ওরফে বিপ্লবের পক্ষে ভোট দেওয়ার আহŸান জানানো হয়। ছাত্রলীগের উদ্যোগে পথচারী ও সাধারণ মানুষের মাঝে সরবৎ, টুপি ও গামছা বিতরণকালে মাইকে বার বার বলা হয়, আগামী ৮ মে বুধবার ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ নির্বাচনে ছাত্রলীগ নেতা আশিককে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিতরণকালে আরও বলা হয় ছাত্রলীগ আজ পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সরবৎসহ এই বিতরণ কর্মসূচি আয়োজন করেছে তা জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। ওই বিতরণ অনুষ্ঠানে ‘মো. আশিক (বিপ্লব)কে টিউবয়েল মার্কায় ভোট দিয়ে সদর উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন’-আহŸান সম্বলিত একটি লিফলেটও বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৬ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন।

এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগ সমর্থন দিয়েছে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ঈমান আলী মোল্লাকে। তিনি চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জেলা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর বাইরে ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ এই নেতার পক্ষে কেন নির্বাচন করছে, এ কথা জানার জন্য জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জেরা আওয়ামী লীগ তিনটি পদে তিনজনকে সমর্থন দিয়েছে এ কথা আমরা আগে জানতে পারি নি।

তাছাড়া এ বিষয়ে আহুত কোন সভায় জেলা আওয়ামী লীগ ছাত্রলীগকে ডাকে নি। তামজিদুর রশিদ আরও বলেন, এ নির্বাচনে দলীয় কোন প্রতীক নেই। তাই নেই কোন বাধ্যবাধকতা। আমাদের ছাত্রলীগের এক নেতা নির্বাচন করছেন। আমরা চেয়েছি এ নির্বাচনে তরুণ একজন প্রতিনিধি আসুক। এজন্য আমরা মো. আশিকুর রহমানের পক্ষে নির্বাচন করছি। তিনি বলেন, আশিকুরের পক্ষে নির্বাচন করায় ছাত্রলীগের উপর জেলা আওয়ামী লীগ এখন পর্যন্ত কোন চাপ দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION