1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৫৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
ফরিদপুর জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দানকালে এ প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
সোমবার সন্ধায় ফরিদপুর শহরের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভায় জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।
অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাব’র সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, কেন্দ্রীয় শুরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান দুলাল প্রমূখ উপস্থিত ছিলেন।
দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ্য করে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষা গ্রহণ করে সবাইকে আদর্শ জীবন গঠন করতে হবে। সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে সারাবিশ্বে মুসলিম সম্প্রদায়ের ওপর হত্যা ও নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এ আয়োজন থেকে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION