1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সদরপুরে ৪৩ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, আজ ছিল সপ্তমী

  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৬০৯ জন পঠিত
সদরপুরে ৪৩ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, গতকাল ছিল সপ্তমী
সদরপুরে ৪৩ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, গতকাল ছিল সপ্তমী

মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে ৪৩টি মন্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ২দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রবিবার ছিল সপ্তমী, সোমবার অষ্ঠমী, আগামী বুধবার বিজয় দশমীর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। সদরপুর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ^াস পূজা উপলক্ষে সকল ধর্মের লোকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি আগামী ২দিন পূজার কার্যক্রম শান্তিপূর্ণভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। অপরদিকে সদরপুর বাজারের পূজামন্ডপের সভাপতি সত্যজিৎ দে জানান, সদরপুর বাজারের মন্দির নির্মাণ স্থানটি একটি প্রভাবশালী মহল দখল করে রেখে ব্যবসা করে আসছিল।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে পূজা উদযাপনের সুযোগ করে দিয়েছেন। এ জন্য ইউএনও মহোদয়সহ উপজেলা প্রশাসনের সকলকে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এ দিকে উপজেলার ৪৩টি মন্দিরের মধ্যে সদরপুর ইউনিয়নের চর ব্রাহ্মন্দী গ্রামের বাসুদেব কর্মকারের প্রতিমা কারুকার্যে শ্রেষ্ঠত্ব লাভে ধন্য হবে বলে মনে করছেন অনেকে। শত বছরের সদরপুর বাজারের পূজাপর্ব পালনের স্থানটি আর যাতে প্রভাবশালীরা দখল করে না নিতে পারে তার জন্য প্রশাসন ও সর্ব সাধারণের নিকট সহযোগিতা কামনা করছে সদরপুর বাজার পূজা উদযাপন কমিটি। উল্লেখ্য উক্ত স্থানটিতে প্রতিদিন সকালÑবিকাল দুধের বাজার বসে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION